Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার, ২০২৪ Jun ২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
প্রজনন মৌসুমে মাছ শিকার করায় জাল সহ দুজন আটক ও জরিমানা
প্রজনন মৌসুমে মাছ শিকার করায় জাল সহ দুজন আটক ও জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে প্রজনন মৌসুমে মাছ শিকার করায় নিষিদ্ধ গাড়া জালসহ হাবিবুর রহমান এবং নুরুল আবছার নামে দুইজনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৩ জুন ) রাত ১০ টায় জাফতনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের হালদা নদীর শাখা নদী তেলপাড়ই খালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সরকারি আদেশ অমান্য করে হালদার শাখা নদী তেলপাড়ই খাল হতে মাছ এবং পোনা শিকার করছে একটি চক্র,চক্রটি নিষিদ্ধ গাড়া জাল ব্যবহার করে প্রজনন মৌসুমে মাছ ও মাছের পোনা আহরণ করছে এমন খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযানে
প্রায় ১৮৫ মিটার নিষিদ্ধ গাড়া জাল সহ আমিনুল হকের ছেলে হাবিবুর রহমান এবং ইদ্রিসের ছেলে নুরুল আবছারকে আটক করে,পরে তারা অপরাধ স্বীকার করায় The Protection and Conservation of Fish Act, 1950 অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করে উপজেলা মৎস্য অফিসার,জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি থানা পুলিশ এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও এলাকাবাসী।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।