Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ২০২৪ জুলাই ১৫, ০৫:১৩ অপরাহ্ন
আগামীর স্মার্ট বৌদ্ধ সমাজ বিনির্মাণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক ভাবনা
আগামীর স্মার্ট বৌদ্ধ সমাজ বিনির্মাণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক ভাবনা

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে ১২ জুলাই শুক্রবার “আগামীর স্মার্ট বৌদ্ধ সমাজ বিনির্মাণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক ভাবনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে উদ্বোধনী পর্বে সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে সভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক বনশ্রী মহাথেরো। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন যথাক্রমে সংঘের ঊধ্বর্তন সহ-সভাপতি ভদন্ত অভয়ানন্দ মহাথরো ও মহাসচিব পি. আর. বড়ুয়া (অব: ডিআইজি)। বিশেষ অতিথি ছিলেন নিপ্পন পেইন্টস (বাংলাদেশ) এর রিজিওনাল ম্যানেজার মানব কুমার সাহা৷ স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিৎ বড়ুযা৷ সঞ্চালনা করেন সংঘের মহিলা শাখার ঊধ্বর্তন সহ-সভাপতি চম্পাকলি বড়ুয়া।


দুই পর্বে বিভক্ত কর্মশালায় ৮টি বিভিন্ন বিষয়ের ওপর পেপার প্রেজেন্ট করেন প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যক্ষ অনুপম বড়ুয়া, ড. প্রিয়দর্শী মহাথেরো, ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, অধ্যাপক নেভী বড়ুয়া ও অমরেশ বড়ুয়া চৌধুরী।

মডারেটর ছিলেন সংঘের ঊধ্বর্তন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া ও সংঘের সহ-সভাপতি প্রকৌশলী সুনীল বড়ুয়া। কো-মডারেটর ছিলেন সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, সংঘের পটিয়া শাখার ঊধ্বর্তন সহ-সভাপতি অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়া ও সংঘের সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।

রিপোর্টিয়ার্সের মধ্যে ছিলেন সংঘের প্রচার সচিব প্রীতিশ রঞ্জন বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সচিব অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, যুব শাখার ঊধ্বর্তন সহ-সভাপতি শ্যামল চৌধুরী, ঢাকা মহিলা শাখার ঊধ্বর্তন সহ-সভাপতি প্রফেসর ড. নীরু বড়ুয়া, মহিলা শাখার যুগ্ম সাধারণ সস্পাদক অধ্যাপক রত্না বড়ুয়া ও যুব উত্তর জেলা শাখার সাধারণ সস্পাদক প্রকৌ. ঝুলেন বড়ুয়া।
সময় নির্ধারক হিসেবে ছিলেন মহিলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শুক্লা বড়ুয়া টিমন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অটল বিহারী বড়ুয়া, মং হ্লা চিং, অশোক বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, কেমি বড়ুয়া, মিলি বড়ুয়া, পরমানন্দ মহাথেরো, প্রানতোষ বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া প্রমুখ।


কর্মশালায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, যুব, মহিলা কেন্দ্রীয় কমিটি, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া ও বোয়ালখালী উপজেলা শাখার প্রায় তিনশত প্রতিনিধি সদস্য অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকারের ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাথে সঙ্গতি রেখে এ কর্মশালা আয়োজন যুগোপযোগী ও বৌদ্ধ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক মানোন্নয়নে অনন্য অবদান রাখতে সক্ষম হবে বলে বৌদ্ধ নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সবশেষে সন্ধ্যা ৭ টায়র্্যাফল ড্রয়ের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘটে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।