Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - অনলাইন ডেক্স | শনিবার, ২০২৪ Jun ২২, ০৪:৪৬ অপরাহ্ন
হাতের নাগালের বাইরে কাঁচা মরিচ, বেড়েছে পিয়াঁজ সহ সবজির দাম
হাতের নাগালের বাইরে কাঁচা মরিচ, বেড়েছে পিয়াঁজ সহ সবজির দাম

নগরে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজসহ প্রায় সবকটি সবজির দাম।
সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নানা নিত্যপণ্যের দাম।

শুক্রবার (২১ জুন) নগরের চকবাজার, বহদ্দারহাট, কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, নগরের বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। এছাড়া আলু ৬০, পেঁয়াজ ৯০ টাকা, বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শিং মাছ কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা, রুই মাছ কেজি প্রতি ২৮০ থেকে ৪৫০ টাকা, পাবদা মাছের কেজি ৬০০ থেকে ৫০০ টাকা, ইলিশ মাছ কেজি প্রতি ৮০০ থেকে ১৮০০ টাকা, তেলাপিয়া মাছ ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত কেজি দর, সরপুঁটি মাছ কেজি প্রতি ১৬০ থেকে ২০০ টাকা। দেশি পুঁটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, লেয়ার মুরগির কেজি ৩৭০ থেকে ৩৮০ টাকা এবং সোনালী মুরগির কেজি ৩১০ থেকে ৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ফিরেছেন মাদরাসা শিক্ষক মইদুর রহমান। শুক্রবার চকবাজারে মাছ ও সবজি কিনতে এসেছেন তিনি। এসেই দেখেন কাঁচা মরিচের বাজারে আগুন। হঠাৎ করেই যেন আকাশছোঁয়া দাম। কোনো সবজিও ৭০ টাকার নিচে কিনতে পারছেন না তিনি। প্রায় সবকটি সবজির বাড়তি দাম।

ক্রেতারা বলছেন ঈদ শেষে ছেলে মেয়েরা সবজি আর মাছ খেতে চেয়েছিল। বাজারে এসে দেখি সবকিছুর দাম বাড়ছে। দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।  

তবে, সবজি বিক্রেতাদের দাবি ঈদ পরবর্তী সরবরাহে সংকট থাকায় সবকিছুর দাম বাড়তি।

তারা বলছেন, ঈদের ছুটির কারণে চট্টগ্রামের বাইরে থেকে সবজির গাড়ি বাজারে আসছে না। তাই সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। আড়তে বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।