Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - | শনিবার, ২০২৫ অক্টোবর ২৫, ০৯:২৭ অপরাহ্ন
বিস্ফোরণে উড়ে গেল হাত-পায়ের মাংস
বিস্ফোরণে উড়ে গেল হাত-পায়ের মাংস

রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন নামের এক ব্যক্তির গুরুতর আহত হয়েছেন।আজ  শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের পশ্চিম ভবানীপুর এলাকার নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। মিলন (৫০) রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার বলেন, মিলনের ভলকানাইজ দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। তখন চালক, মিলনসহ ০৩ জন বসে গল্প করার সময় হঠাৎ বিকট শব্দে একটি ঘরের টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গেলে দেখে রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে আছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক “ মো. নুরুল ইসলাম আজম “বলেন, হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।