Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - | শনিবার, ২০২৫ অক্টোবর ১৮, ০৬:৩৯ অপরাহ্ন
হরিণের ৪৫ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড
হরিণের ৪৫ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হরিণের ৪৫ কেজি মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গতকা  শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাংস ও হরিণের পা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেংরাখালী টহল ফাঁড়ির বন বিভাগ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার “সিয়াম-উল-হক” বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে প্রায়ই অসাধু চক্র হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত থাকে। বন বিভাগ ও কোস্টগার্ডের তৎপরতায় এসব অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।