Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - | শনিবার, ২০২৫ অক্টোবর ০৪, ০৯:১৮ অপরাহ্ন
ডুবন্ত জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা
ডুবন্ত জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ১৭১৫ সালে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং পাঁচটি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা।

গত শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার উপকূলে জাহাজডুবির স্পট থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে ১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি নামের এক জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধনভাণ্ডার মূলত অনেক বড় একটি ভাণ্ডারের অংশ। তাদের দাবি, ১৭১৫ সালের জুলাই মাসে জাহাজটি সোনা, রূপা ও মূল্যবান রত্নপাথর নিয়ে স্পেনে ফিরছিল। কিন্তু ভয়াবহ ঝড়ের কারণে পুরো নৌবহর সমুদ্রে ডুবে যায়। সেই সময় থেকে এই জাহাজের ধ্বংসাবশেষ এবং সোনার মুদ্রাগুলো সমুদ্রের তলদেশে লুকিয়ে ছিল।

গত কয়েক দশকে এই ‘১৭১৫ ট্রেজার ফ্লি ‘ নামে পরিচিত জাহাজবহরের বিভিন্ন অংশ থেকে ধাপে ধাপে কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে কিছুতে দেখা যাচ্ছে সঠিক উৎপাদনের তারিখ এবং ট্যাক্সালের নাম, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। 

প্রতিষ্ঠার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চালানোর জন্য বিশেষ মেটাল ডিটেক্টর এবং পানির নিচে কার্যকর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল গুটুসো এক বিবৃতিতে বলেন, ‘এই আবিষ্কার কেবল ধনসম্পদ নয়, এর সঙ্গে জড়িত ইতিহাসও। প্রতিটি মুদ্রা ইতিহাসের অংশ। স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা তুলে ধরে এগুলো। সে সময় যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন এবং সাগর পাড়ি দিয়েছেন, তাদের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে এগুলো। একসঙ্গে ১ হাজার মুদ্রা পাওয়া বিরল এবং একই সঙ্গে বিস্ময়কর।’

ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে, সরকারি মালিকানাধীন জলসীমা থেকে উদ্ধার হওয়া ধনসম্পদ রাজ্যের সম্পত্তি হিসেবে গণ্য হয়। তবে অনুমতি নিয়ে অনুসন্ধান করলে সেই সম্পদের ২০ শতাংশ রাজ্যকে দিতে হয়। বাকি অংশ ভাগ হয়ে যায় কোম্পানি এবং তাদের সাব-কন্ট্রাক্টরদের মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার করা মুদ্রাগুলো জনসমক্ষে প্রদর্শনের আগে সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। স্থানীয় জাদুঘরগুলোতে বাছাই করা কিছু মুদ্রা প্রদর্শনের পরিকল্পনা চলছে, যাতে ফ্লোরিডাবাসী এবং পর্যটকরা সরাসরি দেখতে পারেন ফ্লোরিডার সামুদ্রিক অতীতের এই ধনভাণ্ডার।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।