Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ০৩:৪১ অপরাহ্ন
প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল
প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল

প্রায় ২ মাস বন্ধ থাকার পর বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাত ৮ টা হতে  পূনরায় কাগজ উৎপাদনে ফিরেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল ( কেপিএম)  লিমিটেড। বিষয়টি নিশ্চিত করে বুধবার রাত সাড়ে ১১ টায়  কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মো:  আব্দুল হাকিম এই প্রতিবেদককে জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ  উৎপাদন করতে পারেন নাই। সকল সংকট কাটিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাত  ৮ টা হতে মিলটি উৎপাদনে ফিরেছে।

এদিকে বুধবার রাত ১১.৪০ মিনিট এ কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ( সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারি সকলের পক্ষ হতে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রসঙ্গত: গত ১২ সেপ্টেম্বর দুপুর ১ টায় কেপিএম সিবিএ এর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নং গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কেপিএম এর স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।