Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - | সোমবার, ২০২৫ আগস্ট ২৫, ০৫:৩৪ অপরাহ্ন
কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা
কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  পদুয়ারবাজারে ঝুঁকিপূর্ণ ইউটার্নের পরিবর্তে নিরাপদ ও প্রশস্ত একটি নতুন ইউটার্ন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে থাকা ইউটার্নটি থেকে সর্বোচ্চ ৫০০ মিটার দূরে নতুন ইউটার্ন তৈরি করা হবে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সেনাবাহিনীর ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, আদর্শ সদর, সদর দক্ষিণ, চান্দিনা ও দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “নতুন ইউটার্নগুলো আরও প্রশস্ত করে নির্মাণ করা হবে। প্রতিটি নতুন ইউটার্ন এলাকায় একটি করে লেন বৃদ্ধি করা হবে, যাতে যানবাহন নির্বিঘ্নে ঘুরতে পারে। খুব দ্রুত সময়ের মধ্যেই এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপদ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় আরও জানানো হয়, মহাসড়কের পাশে থাকা হোটেল-রেস্টুরেন্ট বা ফুয়েল স্টেশনের সামনে থেকে বাস কাউন্টার সরাতে হবে।পদুয়ারবাজারের দক্ষিণ পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে সব ধরনের বাস কাউন্টার ও স্টপেজ অপসারণ করা হবে।

আলেখার চর এলাকায় শহরমুখী লেনে প্রবেশ করা বাসগুলোর জন্য যুদ্ধজয় ভাস্কর্যের দক্ষিণ পাশে আরেকটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করা হবে।এছাড়া সভায় জানানো হয়, পদুয়ারবাজারে চলমান ইউলুপ প্রকল্পের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মোট ৫৭টি আপত্তির মধ্যে একটি শুনানি সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে বাকি সব আপত্তির শুনানি শেষ করে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার পদুয়ারবাজারে ইউটার্নে প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে গিয়ে একই পরিবারের চারজন নিহত হন। ঘটনার পরপরই ইউটার্নটি বন্ধ করে দয়াপুর ইউটার্ন দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। নতুন ইউটার্ন নির্মাণ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থাই বহাল থাকবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।