Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - | সোমবার, ২০২৫ অক্টোবর ১৩, ০৬:১৭ অপরাহ্ন
সিটের নিচ থেকে মিললো ৩০ লাখ টাকার মাদক
সিটের নিচ থেকে মিললো ৩০ লাখ টাকার মাদক

মাদক কারবারি রুবেল বেপারী (৩৭) ও মিরাজুল ইসলাম (৪২)। দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান নিয়ে বিক্রেতাদের কাছে পৌঁছে দিত।
আজ , সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাই থানা পুলিশ মহাসড়কের বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ( ১০,০০০ )  পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার রুবেল বেপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে ও মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে৷ রুবেল রিল্যাক্স কুং এসি এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও মিরাজ সহকারী ছিলেন।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর)  ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় চেকপোস্টের দিকে আসা রিল্যাক্স কুং এসি এয়ারকন যাত্রীবাহী বাসটি সংকেত দিয়ে থামানো হয়। বাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের পাশে বক্সের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ( ১০,০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
মিরসরাই থানার (ওসি) “আতিকুর রহমান” বলেন, ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসের চালক রুবেল বেপারী ও সহকারী মিরাজুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, চালক রুবেল ও সহকারী মিরাজ দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে অতিরিক্ত টাকার আশায় মাদক ব্যবসা করে আসছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে৷

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।