Sunday, 12 April 2026 | মঙ্গলবার, ২০২৪ মে ২৮, ০৮:৪৯ অপরাহ্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৪ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও)    মো. জাহিদুর রহমান মিয়ার পরামর্শে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন। 

এর আগে   রাঙামাটি বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে স্থানীয়দের সহায়তায় গত সোমবার (২৭ মে)  রাঙামাটি  সদর উপ‌জেলাধীন নাড়াইছ‌ড়ি ভি‌টেপাড়া এলাকা হ‌তে  রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ফুলগাজি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা  বাবুরাম চাকমা এবং সদর  রেঞ্জ কর্মকর্তা  মো:আবদুল হা‌মিদ এর নেতৃত্বে বন বিভাগের একটি  বি‌শেষ টহল দ‌ল বানরটিকে উদ্ধার করেন।

কপিরাইট © 2026 cumilla24