Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - স্পোর্টস ডেস্ক | সোমবার, ২০২৪ Jun ১০, ০৩:০৯ অপরাহ্ন
দি মারিয়ার গোলে একুয়েডরকে হারাল আর্জেন্টিনা
দি মারিয়ার গোলে একুয়েডরকে হারাল আর্জেন্টিনা

দি মারিয়ার গোলে একুয়েডরকে হারাল আর্জেন্টিনা ,দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের জায়গায় নামেন অধিনায়ক লিওনেল মেসি।
জয় দিয়ে শুরু হলো আর্জেন্টিনার প্রস্তুতি পর্বের শেষ ধাপ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে হারাল একুয়েডরকে। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাওয়া আনহেল দি মারিয়া গড়ে দিলেন ব্যবধান। দীর্ঘ দিনের এই সতীর্থের জায়গায় দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় শুরু হওয়া ম্যাচে স্কোর লাইন যা বলছে এর চেয়ে সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। ক্রিস্তিয়ানো রোমেরোর বাড়ানো থ্রু বল ধরে ৪০তম মিনিটে জাল খুঁজে নেন দি মারিয়া।আক্রমণাত্মক ফুটবলে একুয়েডরকে বেশ চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
৫৬তম মিনিটে বদলি নামেন মেসি। হ্যামস্ট্রিং চোটে গত মার্চে দেশের হয়ে সবশেষ দুটি ম্যাচে ছিলেন না এই মহাতারকা। তাকে ছাড়াই এল সালভাদর ও কোস্টা রিকাকে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে গুয়াতেমালার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকা। উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসি-দি মারিয়াদের অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।